এনএনবি : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে অনিয়ম করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজন পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভাশেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রিজেন্ট টেক্সটাইল মিল লিমিটেড আইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকা (অর্জিত সুদসহ) আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে তথা বিধিবহির্ভূতভাবে উহার সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ/ক্রয়ে ব্যবহার করে।
এ পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত বা জমা দেওয়ার আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। এ অর্থ ফেরত বা জমা দিতে ব্যর্থ হওয়ায় রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির ৫ জন পরিচালক ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরিমানা করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব, মোশাররফ হাবিব এবং সালমান হাবিব (ব্যবস্থাপনা পরিচালক)।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
