স্টাফ রিপোর্টার : ৭ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশে সোমবার দিবাগত রাত সোয়া দুটোর দিকে পাবনা সদরের পৌর এলাকার চক পৈলানপুর উত্তর পাড়ায় আসামীর নির্মানাধীন বাড়ীতে অবৈধ অস্ত্র উদ্ধার পরিচালনা করেন র্যাবের সদস্যরা। এ সময় অভিযান চালিয়ে ৭ টি দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করা হয় একরামুল হক সিদ্দিকীর ছেলে মো. কিরন (৩৩) কে। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। র্যাব জানায় ধৃত কিরন একজন সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় সে অবৈধ অস্ত্র কেনা বেঁচানকরে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
