স্টাফ রিপোর্টার : ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, জনসেবার মান বৃদ্ধি এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দিলেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। জেলার ট্রাফিক পুলিশদের সাথে গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সকলকে কাজ করতে নির্দেশ দেন। সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার জনসেবামুখী পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনাও প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রেজিনুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টরসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

