স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চোখে পড়বে বিভিন্ন কাজের মধ্যমে। দেশের প্রতিটা গ্রাম অঞ্চলে কাঁচা সড়ক পাকা হচ্ছে। গ্রামে সাধারণ মানুষ যাতে তাদের কৃষিপণ্য সহজেই পরিবহন করতে পারে সেই জন্যই রাস্তার উন্নয়ন কাজ করছে বলে উল্লেখ করেছেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের এ উন্নয়ন দেখে ঈর্শাণ্বিত বিএনপি। যার কারণে তারা গভীর ষড়যন্ত্রে মেতেছে তারা। মুজিব আদর্শের সৈনিকেরা থাকতে তাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হবে না। গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ আতাইকুলা হতে কুচিয়ামোড় হাট এবং নন্দনপুর পাকা রাস্তা ইউজেডআর ভায়া জুনিয়ার গার্লস হাই স্কুল পর্যন্ত দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি, সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী,সাধারণ সম্পাদক রইজ উদ্দিন খান, আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সওকত হোসেন, সেচ্ছাসেবকলীগের আহবায়ক বদরুদ্দোজা খান মানিক, যুগ্ম আহবায়ক সোহাগ খান বাপ্পি ও মাসুদ রানা, কৃষক লীগের সভাপতি রাজ্জাক খান সাধারণ সম্পাদক বাবু খানসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
