স্টাফ রিপোর্টার : পৌর এলাকার রাধানগরের ওয়াজেদ আলী সড়ক যুগীপাড়ার বাসিন্দা বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ বিধবা বা বয়স্ক ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে। বর্তমানে বিছানায় শয্যাশায়ী অসুস্থ বৃদ্ধা পুস্প রাণীর বয়স এখন আশি বছর। প্রয়াত নফর চন্দ্র দেবনাথের মেয়ে পুস্প রাণীর বিয়ে হয় মাত্র নয় বছর বয়সে একই এলাকার পিতু চন্দ্র দাসের সাথে। হতভাগ্যতা পিছু ছাড়েন পুস্প রাণীর। স্বামীকে হারিয়েছেন ৪৫ বছর আগে ১৯৭৭ সালে। যুগীপাড়ার সিদ্ধেশরী কালিমাতা মন্দিরের পেছনে এক ছেলে ও ছেলের বউকে নিয়ে বসত তার। একমাত্র ছেলে দুখু কাজ করেন সেলুনে। বার্ধক্যজনিত অসুস্থতায় প্রতিমাসে তার ওষুধ বাবদ খরচ হয় ১২ শ টাকার মতো। সব মিলিয়ে ভালো নেই বৃদ্ধা পুস্প রাণী। পৌর মেয়র, সংশ্লিষ্ট এলাকার পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সমাজ সেবা দপ্তরসহ সেবামূলক প্রতিষ্ঠানগুলো একটু উদ্যোগী হলে জীবনের বাকিটা সময় একটু হাসিমুখে বিদেয় হতে পারেন এই অসহায় বৃদ্ধা। কান্নাজড়িত কন্ঠে ফেল ফেল চোখে তাকিয়ে বলেন, আমাকে একটু দেখপি এমন কি কেউ নেই। তার পাশে দাড়ানোর জন্য আহবান তার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
