স্টাফ রিপোর্টার : সদর উপজেলার নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলার সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনি সালমা খাতুনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মরহুমার প্রথম নামাজে জানাজা গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা দশটায় দোগাছীর পিপড়ি পিয়ারা-ইয়াছিন আবাসিক হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ জানাজায় শরিক হন। তাকে মাদরাসা সংলগ্ন জান্নাতুল বাকী কবরস্থানে স্বামীর করবের পাশে দাফন করা হয়।
শনিবার বিকাল সোয়া পাঁচটায় এসোর্ট স্পেশালাইজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, ৬ ভাই, ২ বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহীহী রেখে গেছেন।
মরহুমা সালমা খাতুন নলদহ গ্রামের মরহুম হাসান আলী খানের বড় মেয়ে এবং ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবু সাঈদ খানের বড় বোন। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
