আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলায় চারজন বীরকন্যাকে চেষ্টার পক্ষ থেকে গরু ও একজনকে একটি বাড়ী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেষ্টা সংগঠনের সভাপতি লায়লা নাজনীন হারুন, আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি অর্পন চন্দ্র বানিয়াত, চেষ্টার সাধারন সম্পাদক দিলরুবা বেগম, প্রচার সম্পাদক কনক মাহমুদ সুলতানা, সদস্য তাহমিনা সুলতানা, নাসিমা জামান, গুলশান নাসরিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার প্রমূখ। চারজন বীরকন্যা হলেন কন্দপুর গ্রামের জোমেলা খাতুন, বংশীপাড়া গ্রামের মায়া রানী, ডাংগাপাড়া গ্রামের সোনা বালা, দুঃস্থ মহিলা ঝুমা রানীকে একটি করে গরু ও গোকুল নগর গ্রামের মৃত আজহার আলীর স্ত্রী খোদেজা খাতুনকে ঘর প্রদান করা হয়। চেষ্টার সভাপতি লায়লা নাজনীন বলেন, চেষ্ট একটি সংগঠন। এটি মানবতার পক্ষের সংগঠন। এই সংগঠন থেকে বিগত ১১ বছর বীরকন্যাদের এবং অসহায় মহিলা ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে আসছে। আটঘরিয়ার মুক্তিযোদ্ধা মৃত আজহার আলী খাঁ এর স্ত্রী খোদেজা খাতুনকে চেষ্টার বাড়ি দেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
