সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের বিভিন্ন রুটের যাত্রীবাহী সিএনজিতে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে ওই সকল রুটের যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সুজানগর-বোনকোলা সড়কের দূরত্ব ১১কিলোমিটার। ইতিপূর্বে ওই সড়কে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হতো ৪০টাকা। সম্প্রতি অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে বকশিশের নামে ভাড়া বাড়িয়ে যাত্রী প্রতি ৫০টাকা নেওয়া হয়। একইভাবে সুজানগর-নাজিরগঞ্জ, সুজানগর-চিনাখড়া এবং কাদোয়া-চিনাখড়া সড়কেও ঈদ বকশিশের নামে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হয়। কিন্তু ঈদুল আযহা অনুষ্ঠানের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হতে চললেও ভাড়া না কমিয়ে বর্তমানে আবার গ্যাসের দাম বৃদ্ধির নামে মাত্রাতিরিক্ত নেওয়া হচ্ছে। উপজেলার বোনকোলা গ্রামের ভুক্তভোগী যাত্রী আবুল কালাম আজাদ বলেন গ্যাসের দাম না বাড়লেও ওই সকল রুটের সিএনজি চালকরা নানা অজুহাতে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া নিচ্ছে। কোন যাত্রী সিএনজি চালকদের দাবিকৃত ভাড়া না দিলে তাকে সিএনজি থেকে অপমান করে নামিয়ে পর্যন্ত দেওয়া হয়। উপজেলার মানিকহাট গ্রামের ভুক্তভোগী যাত্রী আব্দুল আজিজল বলেন বলেন ওই সকল রুটের মধ্যে কেবল পাবনা-সুজানগর সড়কের দূরত্ব ২২কিলোমিটার। তাছাড়া অন্যান্য সড়কের দূরত্ব ১১ থেকে ১৪ কিলোমিটারের মধ্যে। অথচ ওই সকল সড়কে যাত্রী প্রতি ৫০ থেকে ৭০টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে। বিশেষ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চুপ থাকায় সিএনজি চালকরা তাদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছে। এ নিয়ে মাঝেমধ্যে যাত্রী এবং চালকদের মধ্যে ঝগড়া বিবাদও হচ্ছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন মাত্রাতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি চালকদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
