স্টাফ রিপোর্টার : সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের হাড়িবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক তারেক মাহমুদের নেতৃত্বে একটি অভিযানিক দল হাড়িবাড়ীয়া গ্রামে অভিযুক্তের নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং রিপন শেখ ওরফে আপাল (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটক রিপন শেখ হাড়িবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হয়দার শেখের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে চলমান এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

