নিজস্ব প্রতিনিধি : উত্তরণ পাবনা-এর ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পাঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিলো প্রাণবন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন রুহুল আমীন বিশ^াস রানা, চেয়ারম্যান, রানা গ্রুপ, পুষ্পিতা চট্টোপাধ্যায়, কবি ও বাচিকশিল্পী, ভারত; এবং ইউনুস উদ্দিন, সভাপতি, বাংলাদেশ সাহিত্য পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুবুল আলম ফারুক, ব্যবস্থাপনা পরিচালক, এম এস গ্রুপ পাবনা। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন আখতার জামান, কথাসাহিত্যিক। প্রধান আলোচক ছিলেন মোখলেস মুকুল, কথাসাহিত্যিক, পাবনা। বিশেষ অতিথি ছিলেন মো. হাসানুজ্জামান, সভাপতি, নোঙর, ঈশ^রদী, এস এম মাহবুব আলম, সম্পাদক, দৈনিক সিনসা, এইচ আলিম, সাধারণ সম্পাদক, বগুড়া শব্দ কথন সাহিত্য আসর; এবং যাযাবর জিয়া, কবি, গীতিকার, কণ্ঠশিল্পী ও কথাসাহিত্যিক। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রোটারিয়ান আলতাফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা, উত্তরণ পাবনা। সমাপনী পর্বে বিশেষ অতিথি ছিলেন ডা. আহমেদ মোস্তফা নোমান, সাধারণ সম্পাদক, ড্যাব, রূপালি ঘোষ, কবি ও বাচিকশিল্পী, ভারত; তারকনাথ গিরি, কবি ও বাচিকশিল্পী, ভারত; কবি জামাল দ্বীন সুমন, গীতিকার ও উপস্থাপক, বাংলাদেশ বেতার, রাজশাহী; কাজী মাহবুব মোর্শেদ বাবলা, নির্বাহী সম্পাদক, দৈনিক বিবৃতি, এবং ড. মনছুর আলম, কবি ও নদী গবেষক। সমাপনী পর্বে সভাপতিত্ব করেন আলমগীর কবীর হৃদয়, কবি ও বাচিকশিল্পী, প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরণ পাবনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যথাক্রমে আলমগীর কবীর হৃদয়, আখতারুজ্জামান জর্জ, পলাশ আব্দুল্লাহ্, নীলিমা নীল, সৈয়দা সোনিয়া খাতুন এবং সোনিয়া হালিম জুঁই। অভ্যর্থনায় ছিলেন এটিএম ফজলুল করিম, রুদ্র বিশ^াস এবং আরিফুল ইসলাম হেলাল। দিনব্যাপী আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, কবিকণ্ঠে কবিতা পাঠ, আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

