স্টাফ রিপোর্টার : ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ দল। এ সময় জব্দ করা একটি ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামার চর বাজারস্থ নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর সোমবার দিবাগত ভোর সোয়া তিনটার দিকে মাদক বিরোধী অভিযান চালায় র্যাবের জোয়ানরা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বকলবাড়ীর বলাখাল গ্রামের মৃত আবু কালামের ছেলে শুকুর (৩৫) ও একই থানার দিকচাল গ্রামের আবু তাহেরের ছেলে রাব্বী হোসেন (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য কেনা বেঁচা করে আসছিল। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
