মাসুদ রানা : “কৃষিতে সার বিষ বন্ধ করি, সকল প্রাণী জীবন রক্ষা করি এই শ্লোগানকে সামনে রেখে আটঘরিয়া উপজেলায় উবিনীগ নয়া কৃষি আন্দোলনের আয়োজনে” বিশ^ পরিবেশ দিবস”২৬ উপলক্ষে বৃক্ষরোপণ, মানববন্ধন ও পরিবেশ রক্ষার দাবিতে সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে। এরই অংশ হিসেবে হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল ১১টায় মাজপাড়া ইউনিয়নের হাড়লপাড়া বাজারে থেকে এক র্যালী বের হয়ে হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ। এসময় প্রধান অতিথি ছিলেন হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জরিনা খাতুন। উবিনীগ সমন্বয়ক ঈশ^রদীর আজমিরা খাতুনের সভাপতিত্বে ও গোলাম মোস্তফার সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন এ্যাড. ফিরোজ আহমেদ, ইউপি সদস্য বিলকিস খাতুন, নয়াকৃষি সদস্য জিয়াউর রহমান, জাতীয় দৌড়বিদ ইমরান হাসান প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
