স্টাফ রিপোর্টার : ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মুহম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে গতকাল ডিবি পুলিশের এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এস্আই (নিরস্ত্র) মনারুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) আমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলার সদর থানার হাজিরহাট এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় আতাইকুলা থানার রঘুনাথপুরের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই এলাকার মৃত আব্দুল হাই এর ছেলে সাইদুল ইসলাম (৩২)। ডিবির ওসি জানান, পুলিশ সুপার আকবর আলী মুনসির নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। অপরাধ দমন ও মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
