এনএনবি : আন্তঃব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন আবার কমেছে। গত মার্চের তুলনায় এপ্রিলে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। গত এক মাসের তুলনায় লেনদেন কমলেও বেড়েছে গত বছরের এপ্রিলের তুলনায়। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে দেখা যায়, গত মার্চে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছে ৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা। গত এপ্রিলে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এক মাসে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। তবে গত বছরের এপ্রিলের তুলনায় লেনদেন বেড়েছে। গত বছরের এপ্রিলে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ১৭ হাজার কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা।
সাম্প্রতিক সময়ে ব্যবসা খাতে মন্দা, তারল্য সংকট ও পারস্পরিক আস্থার অভাবেই আন্তঃব্যাংকে লেনদেন কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রতিবেদনে দেখা যায়, ইসলামি শরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেন আরও কমেছে। গত বছরের এপ্রিলে এসব ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেন হয়েছিল ৮২ হাজার কোটি টাকা।
গত এপ্রিলে হয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এক বছরের হিসাবে আন্তঃব্যাংক লেনদেন কমেছে ৩৩ হাজার কোটি টাকা। গত মার্চে লেনদেন হয়েছে ৫৬ হাজার কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৭ হাজার কোটি টাকা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
