এনএনবি : নির্বাচিত সরকার হলে শক্তভাবে দেশ পরিচালনা করা যায়, অন্য কোনো সরকার তা পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার শ্রদ্ধা নিবেদন করে বিএনপির নেতাকর্মীরা। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির এ সিনিয়র নেতা।
রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হচ্ছে।
এই সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় আওয়ামী ফ্যাসিবাদী আমলের নানা প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ছিলো শেখ হাসিনার বানানো কারাগার, গোটা দেশটাই ছিলো আয়নাঘর।
এদিকে জুলাই গণহত্যার বিচারের আগে কেন রাজনৈতিক দল করা হলো, ছাত্রদের নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গে এমন প্রশ্নও তোলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি আরও বলেন, গণতন্ত্র এখনও নিরাপদ নয়। এখনও নানা ধরনের গোঁজামিল রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
