এনএনবি : প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ কারাদণ্ডের রায় দেন। একই সঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম সিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলাউদ্দিন হোসেন। পরে গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জগঠন করে বিচার শুরু হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৫ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করেন মামলার বাদী। কিন্তু যথা সময়ে পণ্য না আসায় তিনি টাকা ফেরত চান। আসামি মঞ্জুর ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক প্রদান করেন। আসামির একাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে মামলার বাদী আসামিকে উকিল নোটিশ পাঠান। এরপরও টাকা পরিশোধ না হওয়ায় তিনি আদালতে মামলা করেন।
এর আগে গত বছরের ২৫ জানুয়ারি চেক ডিজঅনারের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
