এনএনবি : সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় পাঁচ হাজার শতাংশ জমি, গাজী টায়ারের কারখানা ও আরো বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।
সিআইডি জানায়, গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি ও আন্ডার ইনভয়েসও ওভার ইনভয়েসের এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ায় সেসব সম্পত্তি জব্দ করা হয়।
সিআইডির দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের খাদুন এলাকার ৬৯টি দলিলে সর্বমোট জমির পরিমাণ- চার হাজার ৮৭৯ দশমিক ৯২ শতাংশ, যার দলিল মূল্য- ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা।
এ ছাড়া গাজী টায়ার প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি ও তদস্থিত বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট প্রায় ৪০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, ক্রোককৃত সম্পত্তিসমূহ তিনি ২০১৫ সালে হতে ২০১৮ সালের মধ্যে অর্জন করেছেন।
এর আগে গত ৮ জুলাই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেন। টিবিএস ওই আবেদনের কপি ও আদালতের আদেশপত্র দেখেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
