এফএনএস: কুমিল্লায় নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন। গতকাল বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। এসব তথ্য নিশ্চিত করেছে কুমিল্লার আদালতের পিপি কাইমুল হক রিংকু। কায়মুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ২০ দলীয় সরকারের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। তিনি আরও বলেন, তিনি এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন। ২০ জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
