এনএনবি : কুষ্টিয়ার মিরপুরে ‘বাকিতে বেচা মাংসের টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে’ আল আমিন (২৫) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানা খড়িয়া এলাকার চাঁদ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ওই এলাকার রবিউল সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের বাবা রবিউল সর্দার একজন মাংস বিক্রেতা। একই এলাকার আসাদুল নামের এক ব্যক্তির কাছে ২ কেজি মাংসের ১৫শ টাকা বকেয়া পেতেন রবিউল সর্দার। রোববার সন্ধ্যায় সেই পাওনা টাকা চাইতে গেলে আসাদুল ও তার দুই ছেলে আকাশ এবং আকুলসহ বেশ কয়েকজন মিলে আল আমিনকে ধরে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় আলামিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আল আমিন মারা যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
