এনএনবি : তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। শুক্রবার (১০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ জুডিশিয়াল জানা গেছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল মাসুদা ভাট্টির কাছে ব্যাখা চেয়েছিল। পরে নিয়ম অনুসারে এ বিষয়ে গত সপ্তাহে রাষ্ট্রপতি বরাবর প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন তিনি (রাষ্ট্রপতি) মাসুদা ভাট্টির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নিজের অবস্থান সম্পর্কে তথ্য কমিশনার মাসুদা ভাট্টির কাছে ব্যাখা চেয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। এরই ধারাবাহিকতায় কাউন্সিল থেকে রাষ্ট্রপতির বরাবর প্রতিবেদন দাখিল করা হলো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

