এনএনবি : দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ল। এ নিয়ে টানা পঞ্চম দফায় বেড়েছে মূল্যবান ধাতব বস্তুটির দাম। ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫০৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ছয় টাকা। শুক্রবার (২৩ আগস্ট) থেকে এ দাম কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গতকাল বৃহস্পতিবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা আজ শুক্রবার (২৩ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে।
নতুন দর অনুযায়ী, শুক্রবার (২৩ আগস্ট) থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ২৬ হাজার ছয় টাকায় বেচাকেনা হবে। অপরদিক শুক্রবার থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ তিন হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮৫ হাজার ২৪০ টাকায় বেচাকেনা করা হবে। গতকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ২৪ হাজার ৫০২ টাকায় বেচাকেনা হয়েছিল। ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ এক হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮৪ হাজার ২১৪ টাকায় বেচাকেনা করা হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে ভরিপ্রতি রূপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ২৮৩ টাকা।
এর আগে গত ২১ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫১৬ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা। গত ১৯ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল দুই হাজার ৯০৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। গত ১৫ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ১৯০ টাকা। সে অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২০ হাজার ৮১ টাকা। গত ৮ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৬১০ টাকা। তখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। গত ১ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছিল এক হাজার ৭৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
