এনএনবি : চলমান বন্যা পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
আসিফ মাহমুদ লেখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীগণ ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।
ফেসবুক পোস্টে তিনি দেশের এই সংকটকাল উত্তরণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
