জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    গ্যাস সংকটে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত

    0
    By Dainik Ichhamoti on July 6, 2024 জাতীয়

    এনএনবি : চলমান গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে শিল্প-কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কলকারখানা মালিকরা সরকারের একাধিক দপ্তরে চিঠি দিলেও মিলছে না প্রতিকার। রিমালে একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গত কয়েক সপ্তাহে এই সংকট আরও বেড়েছে।
    পেট্রোবাংলা বলছে, ঘূর্ণিঝড় রিমালে সামিট গ্রুপের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ কমেছে। তবে একটি পাইপলাইনে একাধিক শিল্প-কারখানায় গ্যাস সংযোগ দেওয়ায় লাইনের শেষ প্রান্তে থাকা কারখানাগুলো গ্যাস কম পাচ্ছে।
    আর গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে, তাদের কাজ শুধু গ্যাস সংযোগ ও সরবরাহ করা। পেট্রোবাংলা যে পরিমাণ গ্যাসের জোগান দিচ্ছে তারা সেই পরিমাণ গ্যাস সরবরাহ করছে।
    তবে চলতি মাসের মাঝামাঝি সংকট কেটে যাবে বলে দাবি করছে সরকারি প্রতিষ্ঠান দুটি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমনিতেই দীর্ঘদিন গ্যাস-সংকটে ভুগছে শিল্পখাত। এ সংকট থেকেই সরকার গ্যাস আমদানির সিদ্ধান্ত নেয়। ২০১৮ সালের শেষ দিকে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি শুরু হয়।
    সূত্র জানায়, স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন না বাড়ায় দেশের গ্যাস খাত অনেকটাই আমদানিনির্ভর। এলএনজি আমদানি করে তা গ্যাসে রূপান্তরের মাধ্যমে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। এটি মেরামতের জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। ৬ অথবা ৭ জুলাই সামিটের এফএসআরইউ সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ১২ জুলাই এটি দেশে পৌঁছাবে। দেশে পৌঁছানোর পর কার্যক্রম শুরু করতে আরও তিনদিন সময় লাগতে পারে। এর আগে চলমান গ্যাস সংকট কাটছে না।
    গ্যাস-সংকটের সমাধান চেয়ে গত সপ্তাহে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ সিরামিক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিসিএমইএ)। চিঠিতে সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা উল্লেখ করেন, সিরামিক কারখানার চুল্লি চালাতে ২৪ ঘণ্টা গ্যাসের সরবরাহ থাকতে হয়। গ্যাসের চাপ ১৫ পিএসআই ছাড়া চুল্লির ভেতরে উৎপাদনপ্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব নয়। গ্যাসের চাপ কমে গেলে চুল্লির ভেতরে থাকা সব পণ্য নষ্ট হয়ে যায়। আর একবার চুল্লি বন্ধ হলে চালু করতে সর্বনিম্ন ৪৮ ঘণ্টা সময় লাগে।
    গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়লে ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়।
    ‘তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিগত তিন বছরেরও বেশি সময় ধরে টেক্সটাইল মিলগুলো স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারছে না। কয়েক মাস ধরে মিলগুলো তাদের উৎপাদন ক্ষমতার গড়ে ৪০-৫০ শতাংশ ব্যবহার করতে পেরেছে। ফলে সুতা ও কাপড়ের উৎপাদন কমেছে। একই সঙ্গে উৎপাদন খরচ বৃদ্ধিসহ ফেব্রিক প্রসেসিং ব্যয়ও বেড়েছে, যা এ খাতের প্রতিযোগিতার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।’
    সম্প্রতি পেট্রোবাংলা চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে একথা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটির পক্ষে দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন।
    চিঠিতে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সাভার, আশুলিয়া, মাওনাসহ দেশের অন্য এলাকায় অবস্থিত স্পিনিং, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিলে অগ্রাধিকারভিত্তিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার অনুরোধ করা হয়।
    বিটিএমএ চিঠিতে আরও জানায়, গ্যাস-বিদ্যুৎ সংকটের সরাসরি প্রভাব রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে পড়েছে। গ্যাসের অভাবে যদি বিটিএমএর মিলগুলো সময়মতো তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সুতা ও কাপড় সরবরাহ করতে না পারে তাহলে যথাসময়ে পণ্য জাহাজীকরণ করা সম্ভব হবে না।
    গত বছরের জানুয়ারি মাসে গ্যাস ট্যারিফ প্রতি কিউবিক মিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ক্রমান্বয়ে ৩১ টাকা ৫০ পয়সা ধার্য অর্থাৎ ৯৬ দশমিক ৮৭ শতাংশ বাড়িয়ে আশ্বস্ত করা হয়, এরপর থেকে শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে। কিন্তু বিগত এক বছরের বেশি সময় মিলগুলো বর্ধিত গ্যাস ট্যারিফ দিলেও গ্যাসের সরবরাহ কখনোই কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছেনি। ফলে মিলগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় রপ্তানি আদেশ পরিপালন করতে পারছে না।
    এ বিষয়ে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘মিল মালিকরা সাধারণ কথাবার্তা বলছেন। একটি পাইপলাইন থেকে দুই অথবা তিনটি কলকারখানা সংযোগ পেতে পারে। কিন্তু আলাদা পাইপলাইন না করে একই পাইপলাইন থেকে তিতাসের কাছ থেকে তারা ১০ জন সংযোগ নিচ্ছে। একটি পাইপলাইন থেকে এভাবে ১০ জন সংযোগ নেওয়ায় গ্যাস থাকা সত্ত্বেও শেষ প্রান্তের গ্রাহক পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না।’
    তবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেন, ‘আমরা পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে মিটারের ছবি তুলে পাঠাচ্ছি। আড়াইহাজার, রূপগঞ্জ, ফতুল্লা গাজীপুরের মাওনাসহ সব জায়গায় গ্যাস সংকট। পেট্রোবাংলা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা গ্যাস দিতে পারছে না।’
    এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ্ বলেন, ‘এই লাইন তিতাস দেয় না বা কিছু করে না। এগুলো দেশের বিষয়, দেশে ইন্ডাস্ট্রিলাইজেশন করার স্বার্থে বোর্ড মিটিংয়ে ডিসিশন হয়। এটি ইচ্ছা করে কেউ কাউকে দেয় না।’

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

    সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

    ৪ হাজার ৯৮৫ জনকে ‘যুব ঋণ’ দেবে সরকার

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    July 2024
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Jun   Aug »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.