এনএনবি : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার নয়াপল্টনে দলের বিএনপির কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জিয়া অনন্য। অল্পসময়ের রাজনীতিতে গোটা দেশের চেহারা পাল্টে দিয়েছিলেন তিনি। আওয়ামীলীগ আমলের দুর্ভিক্ষ থেকে দেশকে তুলে এনে অর্থনীতির চেহারা বদলে দিয়েছিলেন জিয়া। তার দূরদৃষ্টির কারণে গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল। জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে সম্ভাবনার দেশে পরিণত করেছিলেন।
তিনি আরও বলেন, গভীর চক্রান্ত করে দেশে পরনির্ভরশীল নেতৃত্ব সৃষ্টি করতে জাতীয়তীয়তাবাদী এই নেতাকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর সম্ভাবনাকে নষ্ট করা হয়েছিল। বিশ্ব রাজনীতিতে গুরুরুত্বপূর্ন স্থান দখল করেছিলেন জিয়া।
বিএনপির বহিষ্কৃত ছয় জনসহ উপজেলা চেয়ারম্যান হলেন যারাবিএনপির বহিষ্কৃত ছয় জনসহ উপজেলা চেয়ারম্যান হলেন যারা
মির্জা ফখরুল আরও বলেন, আজকের জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করা হচ্ছে। জিয়া কখনো বাকশালের ফরম পূরন করেননি, আওয়ামীলীগ এমন মিথ্যাচার করে ইতিহাস মুছে ফেলতে চায়। বরাবরই এরা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র ধ্বংস করেছে। মূলত জিয়া গণতন্ত্রের সূচনা করে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
