এনএনবি : সাতক্ষীরার তালা উপজেলায় ধানের বস্তাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুই ধানকাটা শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও সাত শ্রমিক।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে উপজেলার হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম।
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) এবং একই উপজেলার মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫)। তবে আহত শ্রমিকদের সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে ১৩ শ্রমিক গোপালগঞ্জে ধান কেটে মজুরি হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পান। তারা ট্রাকে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
স্থানীয় দোকানি আবুল কালাম আজাদ জানান, খুলনা-পাইকগাছা সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখা হয়েছে। এর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
ওসি মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
