এনএনবি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে চারদিনে এক বোটে মিলল ৩৫ মণ ইলিশ। মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার টাকা।
শুক্রবার (১৭ মে) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাইফুল ইসলাম মৎস্য আড়তে এসব ইলিশ বিক্রি করা হয়।
জানা গেছে, গত চারদিন আগে ২০ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান হাতিয়ার বুড়িদোনা এলাকার জেলে ইউসুফ মাঝি। চারদিন পর শুক্রবার (১৭ মে) ৫ হাজার ৫০০ পিস ইলিশ নিয়ে তার বোটটি চেয়ারম্যান ঘাটের সাইফুল ইসলাম মৎস্য আড়তে আসে। মাছগুলোর মোট ওজন ৩৫ মণ। আড়তে আসার পর বিভিন্ন ধাপে নিলামে ১৬ লাখ ৬৪ হাজার টাকায় বিক্রি করা হয় ইউসুফ মাঝির ৩৫ মণ ইলিশ।
ওই মৎস্য আড়তে ম্যানেজার মো. আবদুর রহমান রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বোটটির মালিক ইউসুফ মাঝি জানান, মেঘনা নদীতে ইলিশ কম। তাই চারদিন আগে গভীর সমুদ্রে গিয়েছিলাম মাছ ধরতে। চারদিন পর শুক্রবার ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরেছি। আলহামদুলিল্লাহ দামও ভালো পেয়েছি।
হাতিয়া মৎস্য সমিতির সভাপতি ও হরণী ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসাইন জানান, হাতিয়া উপকূলের ৫০০ ফিশিং বোট সাগরে মাছ ধরে। সব বোট সমানভাবে মাছ পায় না। একেকজনের ভাগ্য একেক রকম। এক সপ্তাহ ধরে নদীতে মাছ ধরা পড়ছে। তবে আগামী ২০ মে থেকে নিষেধাজ্ঞা আছে। এমন সংবাদে জেলেরা ভেঙে পড়েছেন। অনেকেই ঋণগ্রস্ত হয়ে আছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
