এনএনবি : টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আফজাল হোসেন ও মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরে। নিহতরা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই।
বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে গ্রামের হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান কয়েকজন শ্রমিক। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত হন চারজন। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
