এনএনবি : চরম আবহাওয়া এবং রোগের কারণে ফসলের ক্ষতি পরিমাপে দূর নিয়ন্ত্রণ পদ্ধতি এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করবে সরকার। এ লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০ জন কর্মকর্তাকে প্রাথমিক ভাবে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডমিন গিন্টিং বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন করেন।
এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফসল মনিটরিং এবং ফসলের ক্ষতির মূল্যায়নের জন্য ড্রোন এবং স্যাটেলাইট চিত্রের ব্যবহার শীর্ষক এই কর্মশালায় আন্তর্জাতিক ফসল গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ দিচ্ছেন। এতে ভৌগোলিক নির্দেশক সিস্টেম (জিআইএস), রিমোট সেন্সর অ্যানালাইসিস ছাড়াও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে এডমিন গিন্টিং বলেছেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে কৃষি উৎপাদনশীলতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ফসলের রোগ ও ক্ষতির সঠিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ। এডিবি বাংলাদেশকে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করার জন্য উন্নত প্রযুক্তিসহ উদ্ভাবনী বিষয়ে সহায়তা অব্যাহত রাখবে।
এডিবি জানায়, প্রশিক্ষণ কর্মসূচির পর সিলেট অঞ্চলে ফসলের ক্ষতির মূল্যায়নের ওপর যৌথ প্রতিবেদন তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ এলাকায় এডিবি-সমর্থিত সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প মূল্যায়ন সমীক্ষা পরিচালনা করবে। জাপান সরকার এই প্রকল্পে এডিবির মাধ্যমে অনুদান দিচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
