এনএনবি : গত ৭ মাসের বেশি সময় ধরে বিশ্ববাজারে কমছে খাদ্যপণ্যের দাম। ফেব্রুয়ারি মাসেও এ ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে এই সময়ে চিনি ও মাংসের দাম কিছুটা বেড়েছে। খবর রয়টার্সের।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, জাতিসংঘ খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (ফাও)।
ফাও বলছে, খাদ্যপণ্যের বৈশ্বিক বাজার বিশ্লেষণে ১৯৬২ সাল থেকে একটি বৈশ্বিক সূচক বিশ্লেষণ করে দেখা গেছে- শতকরা হিসেবে সব খাদ্যপণ্যের গড় দাম গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে দশমিক ৯ শতাংশ।
ফাও জানিয়েছে, ২০২৩ সালের জুলাই মাস থেকে বিশ্ববাজারে খাদ্যের দাম কমা শুরু হয়েছে এবং ফেব্রয়ারি মাসকে হিসেবে ধরা হলে গত সাত মাসে দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম ১৩ দশমিক ৪ শতাংশ, ভোজ্য তেলের দাম ১১ শতাংশ এবং মাংসের দাম দশমিক ৮ শতাংশ কমেছে।
এছাড়াও দক্ষিণ আমেরিকায় ভুট্টার ব্যাপক ফলন এবং ইউক্রেনের দেওয়া প্রতিযোগিতামূলক দামের কারণে এক বছর আগের তুলনায় সূচক ফেব্রুয়ারি মাসে ৫ শতাংশ কমে ২২ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। দক্ষিণ আমেরিকার সরবরাহের সম্ভাবনার মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ভেজিটেবল অয়েলের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে গেছে যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। প্রচুর রপ্তানির কারণে রেপসিড এবং সূর্যমুখী তেলের দামও কমেছে।
তবে বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমলেও বেড়েছে চিনির দাম। ফাও সূচকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে এই পণ্যটির সূচক বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। আখের শীর্ষ উৎপাদক ব্রাজিলের উৎপাদন ক্ষমতা এবং থাইল্যান্ড ও ভারতে উৎপাদন হ্রাসের পূর্বাভাস চিনির দাম বৃদ্ধির এই উদ্বেগকে প্রতিফলিত করে বলে জানায় ফাও।
ফাও আরও জানিয়েছে, বর্তমানে মূল্যহ্রাসের যে ধারা শুরু হয়েছে, বড় কোনো বৈশ্বিক বিপর্যয় না ঘটলে এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
