এনএনবি : রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতের একটি ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার। তার নাম ইসমাইল গিল সেরেনো (৫৮)।
রোববার (৩ মার্চ) বিকেলে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলেও ধারণা পুলিশের।
ওসি জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
