এনএনবি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিঠা পানির একটি মাছের খামারে পাওয়া গেছে রুপালি ইলিশ।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট সংলগ্ন মিয়া মেম্বারের মাছের খামার সেচ দেওয়ার পর ইলিশটি পাওয়া গেছে। এ সংবাদ জানাজানি হওয়ার পর স্থানীয় অনেকেই ইলিশটি দেখতে খামার পাড়ে ভিড় জমিয়েছেন।ইলিশ হাতে পুকুরের মালিকের ছেলে আবু নাছের ছবি: সংগৃহীত
খামার মালিকের ছেলে পূবালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের বলেন, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে শ্যালো মেশিনের মাধ্যমে খামারের একটি পুকুরে সেচ দেওয়া শুরু করেন তিনি। শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পুকুরের পানি কিছুটা কমে এলে তিনিসহ লোকজন জাল দিয়ে মাছ ধরা শুরু করেন। এ সময় জালে একটি ইলিশ মাছ উঠে আসে। মাছটি দেখে তিনি নিজেই অবাক হন। পরে আশপাশের অনেকেই আসেন ইলিশটি দেখতে।
আবু নাছেরের জানান, তাদের পুকুরের নিকটে বামনী নদী থাকলেও পুকুরে কখনো জোয়ারের পানি ঢোকেনি। তবে গত বছর তারা নদী থেকে ধরে আনা কিছু কোরাল মাছের পোনা পুকুরে ছেড়েছেন। ধারণা করছেন, ওই পোনার সঙ্গে ইলিশ মাছের পোনাও পুকুরে আসতে পারে। ধরা পড়া ইলিশটির ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম হতে পারে বলে ধারণা করছেন তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ধরা পড়া মাছটি ইলিশ, এতে কোনো সন্দেহ নেই। ওই পুকুরে জোয়ারের পানির সঙ্গে ইলিশ মাছটি আসতে পারে বলে ধারণা করছেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
