এনএনবি : বাড়ির জমির সীমানা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রাণ গেলে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী ও তার মায়ের।
রোববার সন্ধ্যায় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে; আহত হয়েছে নিহত ছাত্রীর ছোট বোনও। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
নিহত লামিয়া (১৬) খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার মা বিউটি বেগম (৩৮) গৃহিণী।
এ ঘটনায় আহত অন্তরাকে (১২) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা ওই গ্রামের কৃষক টুকু মিনার মেয়ে ও স্ত্রী ।
মা ও মেয়ের হত্যাকাণ্ডের তথ্য দিয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই আলমাস আল রাজী বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে সদর থানার পুলিশ সদস্যরা বলেন, বড় ভাই হারুন মিনার সঙ্গে মেজ ভাই টুকু মিনার বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় টুকু মিনার মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া বাড়ির সীমানায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল। তখন বড় চাচা হারুন মিনা লামিয়াকে ওই স্থান থেকে সরে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়। তখন লামিয়ার মা বিউটি বেগম ও ছোট বোন অন্তরা ঘটনাস্থলে আসেন।
“এক পর্যায়ে চাচা হারুন মিনা উত্তেজিত হয়ে দেশি অস্ত্র (কাতরা) দিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমকে কোপালে তারা মাটিতে লুটিয়ে পড়ে। প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলে লামিয়া ও তার মায়ের মৃত্যু ঘটে। অন্তরা ঠেকাতে গেলে তার হাতে কোপ লাগে।”
পরে স্থানীয়রা হতাহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত অন্তরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
এসআই আলমাস বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত হারুন মিনা ও তার স্ত্রীসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু করা রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
