এনএনবি : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহদাত হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস জোয়াদ্দারের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান টালাবহ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)। তারা তিনজনই ছিলেন র্নিমাণ শ্রমিক।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, কয়েকজন নির্মাণ শ্রমিক ভোরে বোডঘর এলাকা থেকে অটোরিকশায় করে কাজে বের হন। তাদের অটোরিকশা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেইন দিয়ে উল্টোপথে আসছিল।
আর চন্দ্রা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি মূল মহাসড়ক ব্যবহার না করে সার্ভিস সড়ক দিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিল। সূত্রাপুর এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন র্কতব্যরত চিকিৎসক। বাকি দুজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহদাত হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছেন। তবে চালক পালিয়ে গেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
