এনএনবি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাড়ে স্থানীয়রা তাদের লাশ দেখতে পান বলে জানান নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন।
নিহত এনাম হক (২০) ও নাদিম হক (২৪) ওই ইউনিয়নের আয়নাল হক মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, শুক্রবার রাতে এনাম ও নাদিম কোচ দিয়ে মাছ মারতে বের হন। রাতে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। তবে খালের পাড়ের জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন।
“ধারণা করা হচ্ছে, নাদিম এবং এমাম না জেনে সেখানে গেলে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
“শনিবার সকালে স্থানীয়রা খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।”
তবে এ বিষয়ে চেষ্টা করেও জমির মালিক রিপন মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরিদর্শক শাহীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
