এনএনবি : যশোর সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক যুবক। এ ঘটনার একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় শহরের টিবি ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান।
নিহত সোলাইমান হোসেন (৩০) ওই এলাকার আব্দুল হকের ছেলে। আহতের নাম জসিম উদ্দীন (২৮)। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ।
স্বজনরা জানান, টিবি ক্লিনিক এলাকার এক নাইট গার্ডকে মাদক সেবনে বাধা দেয় সোলাইমান। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার পাঁচ থেকে ছয়জন যুবক তাকে মারতে থাকেন।
এ সময় হামলা ঠেকাতে গেলে তাকে এলোপাতাড়িভাবে ছুরি মারে সন্ত্রসীরা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন জসিম।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিজেদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে; অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
