এনএনবি : রাজশাহীর বাঘা উপজেলায় ‘মাংসের দাম নিয়ে দ্বন্দ্বে’ প্রকাশ্যে ছুরিকাঘাত করে এক বিক্রেতাকে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে বলে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান।
নিহত মাংস বিক্রেতা মামুন হোসেন (৩০) আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল বলেন, ওই হাটে মামুন ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছিলেন। এ সময় একই গ্রামের খোকন হোসেনও পাশে একটি দোকানে ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিলেন।
তিনি বলেন, হঠাৎ দুইজনের মধ্যে মাংসের দাম নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আঘাত করে মামুনকে জখম করে পালিয়ে যান তিনি।
পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
আমিনুল ইসলাম আরও বলেন, মামুন ও খোকন মামাতো-ফুফাতো ভাই। তারা একসঙ্গে মাংসের ব্যবসা করতেন। কিছু দিন থেকে তারা পৃথকভাবে ব্যবসা করছেন। শনিবার তারা দুইজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। খোকনকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
