এনএনবি : নীলফামারী শহরের মদিনা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় অন্য বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ও পদবি ব্যবহার করে রোগী দেখার দায়ে ফারুক হোসেন রুবেল নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ক্লিনিকটি এক মাসের জন্য সিলগালা করে দেওয়া হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে চৌরঙ্গীর মোড় এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন।
নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, অভিযুক্ত ফারুক হোসেন রুবেল অন্য এক চিকিৎসকের নাম ও পদবি ব্যবহার করে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে কাজ করে আসছেন মর্মে লিখিত অভিযোগ করেন নিউরো মেডিসিন চিকিৎসক রবিউল ইসলাম। পরে দুপুরে ঐ ডায়াগনস্টিক ক্লিনিকে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ সাজা দেন।
ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বিধান অনুযায়ী এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভুয়া চিকিৎসককে জায়গা দেওয়ার অভিযোগে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকটি এক মাসের জন্য সিলগালা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
