এনএনবি : নতুন সরকার গঠনের পর নিজ কর্মস্থলে যোগদান করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রোববার বেলা ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কর্মকর্তারা।
দায়িত্বগ্রহণের আনুষ্ঠানিকতা সেরে নতুন দায়িত্ব ও নিজের কর্ম পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন টিটু।
তিনি বলেন, সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে যা যা করণীয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তা করা হবে।
“উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দ্রব্যমূল্য যেন সহজতর হয়, সেটি আমরা নিশ্চিত করব। এক্ষেত্রে আমরা সাপ্লাই চেইনের দিকে নজর দেব, যেন স্মুথ থাকে, কোথাও যেন বাধাগ্রস্ত না হয়।”
নির্বাচনি ইশতেহার অনুযায়ী দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকলের সঙ্গে মতবিনিময় করে কী কর্মসূচি নেওয়া যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বাণিজ্য মন্ত্রণালয় ‘উৎপাদন করে না’ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের যেটুকু দায়িত্ব আছে, তা পালন করতে অর্থ, কৃষি মন্ত্রণালয়, টিসিবিসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে করণীয় ঠিক করা হবে।”
দায়িত্ব গ্রহণ করে সকলের সহযোগিতা কামনা করেন নতুন প্রতিমন্ত্রী। অফিসের প্রথম দিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ বারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা ১১ জানুয়ারি শপথগ্রহণ করেন।
আগের সরকারে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব সামলেছেন টিপু মুনশি। নতুন সরকারে তার জায়গা হয়নি। এবার কোনো পূর্ণ মন্ত্রীও দেওয়া হয়নি সরকারের গুরুত্বপূর্ণ এ দপ্তরে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
