এনএনবি : যশোরের শার্শা উপজেলার সীমান্তে এক কোটি ৭৯ হাজার টাকা মূল্যের নয়টি সোনার বারসহ যুবক আটক হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোগা কলেজের সামনে থেকে বারসহ ওই যুবককে আটক করা হয় বলে বুধবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক খুরশীদ আনোয়ার জানান।
আটক মনিরুল হোসেন (২৪) শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, সোনার একটি বড় চালান ভারতে পাচার হওয়ার খবরে গোগা বিজিবি ক্যাম্প সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
মঙ্গলবার দুপুরে অটোভ্যানে করে সীমান্তের দিকে যেতে দেখে ভ্যানের গতিরোধ করে সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করে বিজিবির সদস্যরা।
পরে তল্লাশি করে তার জ্যাকেটের পকেটে স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি সোনার বার পাওয়ার যায়; যার ওজন এক কেজি ২২ গ্রাম; বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।
আটক মনিরুলকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সোনার বারটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে বিজিবি কর্মকর্তা খুরশীদ আনোয়ার জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
