এনএনবি : শীত মৌসুমকে কেন্দ্র করে দরিদ্র ও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এমন কার্যক্রমে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী অংশ নিতে পারবেন না।
সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, বর্তমান শীত মৌসুমে শীতার্ত দরিদ্র ও দুর্গত মানুষের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম ৩১ ডিসেম্বর মধ্যে সম্পন্ন করার বিষয়ে কমিশন সম্মতি দিয়েছে।
তবে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওইরূপ বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
