এনএনবি : গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন বেলায়েত হোসেন (৪২) নামের এক ব্যক্তি। এ ঘটনার ১১ দিন পর ‘অনুশোচনায় ভুগে’ তিনি থানায় আত্মসমর্পণ করেন। পরে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।
বেলায়েত হোসেনের দাবি, হত্যার ঘটনাটি ঘটেছে গত ২৪ নভেম্বর। বেলায়েত হোসেনের আত্মসমর্পণের পর সোমবার দিবাগত রাত ১২টার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
আত্মসমর্পণ করা বেলায়েত হোসেন গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পাকুরিয়া গ্রামের হুরমুস আলীর ছেলে। তিনি হাড়িনাল দক্ষিণ পাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন।
পুলিশ জানিয়েছে, হাড়িনালের দেয়ালঘেরা বাড়িতে থাকতেন বেলায়েত ও তাঁর স্ত্রী। গত ২৪ নভেম্বর তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানের মাটি খুঁড়ে লাশ চাপা দেন বেলায়েত। পরে অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। সোমবার গাজীপুর সদর থানায় গিয়ে তিনি হত্যার ঘটনার বিস্তারিত জানিয়ে আত্মসমর্পণ করেন।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘থানায় আত্মসমর্পণ করলে আমরা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। পরে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
