এনএনবি : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেইসঙ্গে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না তারা।
বুধবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মী ও সমালোচকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান দমন–পীড়ন একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অসম্ভব করে তুলেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নিতে যাচ্ছেন?
জবাবে জাতিংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন, না আমাদের সেরকম কিছু নেই। জাতিসংঘ এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। সুনির্দিষ্ট/বিশেষ কোনো কারণ না থাকলে আমরা এটা করিও না। তিনি বলেন, আমরা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থার প্রতিবেদন দেখেছি। আমরা আবারও সংশ্লিষ্ট সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে জনগণ অবাধে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, তা যেন হয়রানি মুক্ত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
