এনএনবি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ঝাঐল বাজারের উত্তর পাশের একটি বেতের ঝোপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম জানান।
নিহত ২৪ বছরের মানিক হোসেন পাশের সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
ওসি রেজাউল বলেন, মঙ্গলবার দুপুরে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর মানিক রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পাননি।
বুধবার সকালে ঝাঐল বাজারের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, মানিকের ইজিবাইকটি পাওয়া যায়নি। তাই ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
