এনএনবি : পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের এনায়েতপুরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ১৪ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) জেবুন্নেছা রহমান জানান।
দণ্ড পাওয়া শামীম সেখ (৩৬) এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের আনছার আলীর ছেলে।
মামলার বরাতে পিপি জেবুন্নেছা বলেন, “পারিবারিক সম্মতিতে ২০০৭ সালে রুপনাই গাছপাড়া গ্রামের হোসেন আলী আকন্দের মেয়ে খুশিয়া খাতুনের (২০) সঙ্গে শামীমের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শামীম মোল্লাপাড়ায় এক বাড়িতে ভাড়া থাকতেন।
“শামীমকে ভাড়ায় রিকশা চালানো দেখে খুশিয়ার বড় ভাই তাকে একটি রিকশা কিনে দেয়। ২০০৯ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ওই রিকশা বিক্রি করে দেন শামীম।
“এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। পরে ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে শামীম। পরদিন মরদেহ উদ্ধার করে পুলিশ।”
পরে নিহতের বড় ভাই গ্যাদন আকন্দ বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান পিপি।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
