এনএনবি : নাটোরে সদর উপজেলায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীফুল ইসলাম (৩২) ওই উপজেলার দিঘাপতিয়ার করোটা এলাকার বাসিন্দা।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, বিয়ের কিছুদিন পর ২০১৪ সালের নভেম্বরে যৌতুকের জন্য স্ত্রী হাসনা হেনাকে মারপিট, অত্যাচার ও নির্যাতন করতে থাকে তার স্বামী শরীফুল ইসলাম।
এ সব কারণে ২০১৫ সালের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এক বছর পরে যৌতুকের জন্য আর নির্যাতন করবে না অঙ্গীকার করলে তাদের আবার বিবাহ হয়।
কিন্তু আবার যৌতুকের জন্য অত্যাচার করলে হাসনার পরিবার মেয়ের কথা ভেবে এক লাখ টাকা দিলে দুই লাখ টাকার জন্য দাবি করেন শরীফুল। এর মধ্যে সাত মাসের অন্তঃসত্ত্বা হন হাসনা।
২০১৭ সালের ৩১ অগাস্ট রাত ৯টার দিকে যৌতুকের টাকার জন্য মারপিট করে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান শরীফুল।
এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে নাটোর সদর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
