এনএনবি : দেশের সামগ্রিক কলকারখানার তথ্য-উপাত্ত সংগ্রহে ‘অর্থনৈতিক শুমারি ২০২৩’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ পনিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৭৯ কোটি ৫২ লাখ ৯৮ হাজার টাকা। এটি বাস্তবায়ন করবে বিবিএস।
ছোট-বড়-মাঝারি আকারের কলকারখানায় বিনিয়োগের পরিমাণ, আয়-ব্যয়, শ্রমিকের সংখ্যাসহ নানা তথ্য-উপাত্ত পাওয়া যাবে অর্থনৈতিক শুমারিতে।
প্রকল্পটির উদ্যোক্তা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। এ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেকে) প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। শুমারিটি হবে সম্পূর্ণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী।
প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে : জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেশে বিদ্যমান অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মালিকানা, কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকাণ্ডের ধরন, উৎপাদিত পণ্য বা সেবার ধরন, কর্মসংস্থান, স্থায়ী সম্পদের মূল্য ইত্যাদি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, অর্থনৈতিক শুমারি পরিচালনা করলে জিডিপির হিসাব আরো আধুনিকীকরণ হবে। ফলে দেশের জিডিপির আকার এবং এর প্রবৃদ্ধি সঠিকভাবে নিরূপণ করা যাবে। এ ছাড়া তথ্যবিভ্রাট ও তথ্যের দ্বৈততা দূরীকরণের লক্ষ্যে কৃষিবহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ ও সরবরাহের পরিবর্তে একটি একক উৎস থেকে সরবরাহ করা সম্ভব হবে। তাই অর্থনৈতিক শুমারিই হতে পারে খাতভিত্তিক অর্থনীতির গতি-প্রকৃতির পরিমাপক ও সরকারের অন্যতম তথ্যভাণ্ডার।
প্রকল্পটি সম্পর্কে বিবিএস পরিচালক মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, এই প্রকল্পের মাধ্যমে পাঁচ থেকে ছয়জন শ্রমিক নিয়ে চলা ছোট কারখানার তথ্য যেমন পাওয়া যাবে ঠিক তেমনি বড় বড় কারখানারও হিসাব পাওয়া যাবে।
মতিয়ার রহমান বলেন, এই শুমারির মাধ্যমে দেশের কারখানাগুলোর গতিবিধি বোঝা যাবে। সর্বোপরি এই শুমারির ফলাফল বিশ্লেষণ করে নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিতে পারবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
