জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    ডেঙ্গু : চাপ বাড়ছে শিশু হাসপাতালে

    0
    By Dainik Ichhamoti on August 7, 2023 জাতীয়

    এনএনবি : মিরপুরে অবস্থিত বিশেষায়িত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে অপেক্ষারত শিশুদের অধিকাংশই এখন আসছে জ্বর নিয়ে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর থেকে দিন যত যাচ্ছে ভিড়ও বাড়ছে।
    অভিভাবকরা জানালেন, ডেঙ্গুর আতঙ্কে জ্বর দেখেই শিশুকে নিয়ে হাসপাতালে আসছেন তারা। এদেরই একজন আসমা বেগম মিরপুর ১১ নম্বর থেকে ৯ বছর বয়সী তাহমিদ হোসেনকে এখানে ভর্তি করিয়েছেন।
    আসমা বলেন, “হঠাৎ করে ছেলের জ্বর আসে। পরীক্ষা করেই ডেঙ্গু ধরা পড়ে। ডাক্তার বাসায় চিকিৎসা করে আবার আরেকটা রিপোর্ট করতে বলল। তখন প্লাটিলেট কমে যাওয়ায় শিশু হাসপাতালে ভর্তি করাইছি। একটু বমিও হত। এইবারে এত মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছে, এই ভয়ে বাচ্চাকে সাথে সাথে ভর্তি করাইছি।”
    তার মতো এ হাসপাতালের আশপাশের এলাকার আরও অনেকে তাদের সন্তানকে নিয়ে এসেছেন। ঢাকার বাইরের রোগীও আসছে প্রতিনিয়ত।
    হাসপাতাল সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শিশুদের বিশেষায়িত এ হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। এতে চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা করতে বেগ পেতে হচ্ছে রোগীদের।
    শনিবার হাসপাতালে ঢুকতেই রিপোর্ট সংগ্রহ কক্ষের সামনে রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ লাইন দেখা যায়। কয়েকজন জানালেন, রিপোর্ট পেতে তাদের অপেক্ষা করতে হচ্ছে দুই-তিন ঘণ্টা।
    বেলা পৌঁনে ১টায় লাইনে দাঁড়িয়ে দুপুর সাড়ে ৩টাতেও রিপোর্ট পাননি ফার্মেগেইট থেকে আসা হোসনে আরা। তিনি জানান, ১০ মাস আগে তার মেয়ের ডেঙ্গু হয়েছিল। এখন আবার জ্বর আসায় টেস্ট করিয়েছেন।
    “একটা রিপোর্ট নিতে যদি এত সময় লাগে, তাহলে অন্য কাজ করব কখন? রিপোর্টগুলো গুছিয়ে রাখলে দিতে তো সুবিধা হয়। কিন্তু ওনারা ওইটা করেন না। একজনকে রিপোর্ট দিতেই অনেক সময় লাগছে,” কিছুটা ক্ষুব্ধ হয়েই বলেন তিনি।
    শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও চিকিৎসক ও কর্মী না বাড়ায় চিকিৎসা দিতে তাদেরও বেগ পেতে হচ্ছে।
    তার ভাষ্য, “রোগী হঠাৎ করে বাড়ছে, কিন্তু ডাক্তার তো হঠাৎ বাড়াতে পারি নাই। তারপরও আমরা চেষ্টা করছি একটা এমারজেন্সির জায়গায় দুইটা এমারজেন্সি করে রোগীদের চিকিৎসা দিতে। তারপরেও যদি ব্যাপক হারে রোগী আসে, তখন তো লাইনে দাঁড়াতেই হয়।”
    রোগীর চাপ বেড়ে গেলে জনবলের সংকট দেখা দেওয়ার কথা বললেন তিনি। রোগীদের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “আমাদের ইনভেস্টিগেশন বাড়ছে, কিন্তু জনবল তো আমরা বাড়াতে পারি নাই। হঠাৎ করে জনবল তৈরিও করা যায় না।”
    শনিবার বিকালের তথ্য অনুযায়ী, এ হাসপাতালে ১১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এবং আইসিইউতে রয়েছেন ৯ জন।
    শিশুদের দুটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, সব শিশুরই স্যালাইন চলছে। শিশুদের শান্ত রাখতে অনেক বাবা-মা তাদের হাতে মোবাইল ফোন দিয়ে রেখেছেন। কেউ কেউ স্যালাইনের পাশাপাশি শিশুকে খাওয়ানোর চেষ্টা করছেন।
    ১ নম্বর ওয়ার্ডে ডিউটিরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন জানান, রোগীদের নিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। অনেক রোগী ভর্তি হচ্ছে। ক্রিটিক্যাল রোগীও আসছে। অনেক রোগী এসেও তাদের অবস্থা খারাপ হচ্ছে। শেষ পর্যায়ে আসলে তো অবস্থা খারাপের দিকে যায়।
    প্রাথমিক পর্যায়ে যারা আসছেন, তারা দ্রুত বাসায় ফিরে যেতে পারছেন বলে জানান ফারহানা।
    হাসপাতালে থাকা অভিভাবকদের অভিযোগ, বাচ্চারা স্কুল থেকে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে।
    সাড়ে ৬ বছর বয়সী ফারিয়া শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। ১০৪ ডিগ্রি জ্বর ও শরীরে র‌্যাশ নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
    মেয়ে স্কুলে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ধারণা করে ফারিয়ার বাবা জামাল হোসেন বলেন, “পাশের বেডের মেয়েটাও তো ওই স্কুলের। ওই বাচ্চারও ডেঙ্গু হইছে। স্কুলগুলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নয়তো তো আমরা বাসায় যত সচেতন থাকি না কেন, ওদের ডেঙ্গু হবে।”
    ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা তাসলিমা ১০ মাস বয়সী মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাচ্চার কান্না থামাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। জানালেন, তার মেয়ে নিউমোনিয়া ও ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে।
    ২ নম্বর ওয়ার্ডে ভর্তি পৌনে ২ বছরের সারাহ মোবাইলে কার্টুন দেখে মায়ের হাতে খাবার খাচ্ছিল।
    তার মা নাসরিন নাহার বলেন, “হঠাৎ জ্বর আসল। জ্বর বেশি থাকায় টেস্ট করায় দেখলাম ডেঙ্গু। বাচ্চা খেতে চায় না, তাই হাসপাতালে ভর্তি করলাম। স্যালাইন চলতেছে। আর জোর করে একটু খাওয়াই।”
    আদাবরের বাসিন্দা চিনু মজুমদারের ৮ বছর বয়সী ছেলেও ভর্তি আছে সেখানে।
    তিনি বলেন, ছেলের প্রথমে ১০০-১০১ ডিগ্রি জ্বর ছিল। নাপা খাওয়ার পর তা চলে গেলেও এক সপ্তাহ পরে আবার জ্বর আসে।
    “তখন শিশু স্পেশালিস্ট অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। কিন্তু ওষুধে খেয়ে ছেলের বমি, পাতলা পায়খানা শুরু হয়ে যায়। পরে ডাক্তার টেস্ট করে দেখল ডেঙ্গু হইছে।”
    চিনু মজুমদারেরও দাবি, তার ছেলে স্কুল থেকে এইডিস মশার কামড়ে আক্রান্ত হয়েছে।
    “আমরা মশারি ছাড়া ঘুমাই না। আমার বড় ছেলের, আমাদের কারও ডেঙ্গু হইল না। ওর কিভাবে হলো? স্কুল থকেই ওর হইছে।”
    শুধু রাজধানীর নয়, বাইরের অনেক শিশুও ডেঙ্গু নিয়ে আসছে হাসপাতালে। ১ নম্বর ওয়ার্ডে শনিবার দুপুরে হেমায়েতপুরের দেড় বছর বয়সী মহুয়াকে ভর্তি হতে দেখা গেল। শিশুটির চিৎকার আর কান্না থামছিলই না।
    তার মা আফরোজা বেগম জানান, মেয়ের জ্বর কমছিল না দেখে হাসপাতালে এসেছেন।
    ”ভর্তি না করে করব কী? জ্বরেই মেয়েটা অনেক কান্নাকাটি করছে। বাচ্চাকে তো বাঁচানো লাগবে,” বলেন তিনি।
    আইসিইউতে চিকিৎসাধীন ৯ জন রোগী জ্বরের শেষ পর্যায়ে হাসপাতালে আসায় তাদের অবস্থা সংকটাপন্ন হয়েছে বলে জানান পরিচালক জাহাঙ্গীর আলম। ভর্তি অন্য শিশুদের অবস্থা অনেকটা স্থিতিশীল যাদের ৬০ শতাংশের বয়স ৩-১০ বছর। এক বছরের নিচে রয়েছে প্রায় ১৩ শতাংশ।
    জ্বর হলে চিকিৎসকের পরামর্শ মেনে ডেঙ্গু ও সিবিসি পরীক্ষা করানোর তাগিদ দিয়ে এ রোগের বিপদ চিহ্নগুলো স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
    এর মধ্যে রয়েছে- পেটে ব্যাথা, বমি হওয়া, পেট ফুলে যাওয়া, শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হওয়া, প্রচণ্ড মাথা ব্যাথা, শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, বুকে ব্যাথা, পালস ও প্রেসার কমে যাওয়া, প্লাটিলেট কমে যাওয়া।
    এগুলো দেখা গেলে দ্রুত চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। শুরুর দিকে এলে অতটা ভয়ের কিছু নেই বলেও মনে করেন তিনি।
    ডেঙ্গু থেকে বাঁচতে তার পরামর্শ- ঘরের আঙিনা পরিষ্কার রাখতে হবে, ঘর মশামুক্ত রাখতে হবে, মশারি টানিয়ে ঘুমাতে হবে, স্কুলে গেলে বাচ্চাকে হাঁটু পর্যন্ত মোজা পরিয়ে দিতে হবে, বিনোদনকেন্দ্রে বিকালে না যাওয়া এবং স্কুল কর্তৃপক্ষকে স্কুল পরিষ্কার রাখতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

    সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

    ৪ হাজার ৯৮৫ জনকে ‘যুব ঋণ’ দেবে সরকার

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    August 2023
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Jul   Sep »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.