এনএনবি : জাতীয় নির্বাচন নিয়ে কোনো বিদেশি চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল।
বুধবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি একথা বলেন।
সিইসি বলেন, “বিদেশিদের তৎপরতায় কোনো চাপ অনুভব করছে না নির্বাচন কমিশন। বিদেশিদের বিষয় আমারা গায়েও মাখছি না।”
আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন এগিয়ে নেওয়া কমিশনের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “সেই কাজ করছে নির্বাচন কমিশন। তবে সরকারের ওপর চাপ থাকলেও থাকতে পারে। সেটি আমাদের বিষয় নয়।”
মতবিনিময়ে প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সিইসি তাদের অভিযোগ শোনেন এবং সমাধানে নানা পরামর্শ দেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন ইভিএমে হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। কারও কিছু বলার থাকলে আদালতে গিয়ে বলবেন।”
নির্বাচনে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ আচরণ করবেন জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, “কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব। ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হব।”
নির্বাচনী সংস্কৃতিতে আচরণের পরিবর্তন আনার আহ্বান জানান সিইসি।
তিনি বলেন, “শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আচরণবিধি প্রার্থীদের পালন করতে হবে। তবে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে।“
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ও রিটারিং অফিসার দেলোয়ার হোসেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
