এনএনবি : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এফ এস জিয়াউল চোরাচালানের অভিযোগে সৌদি আরবের জেদ্দায় আটক হওয়ার পর তাকে ঢাকায় আনা হয়েছে।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিমান কর্তৃপক্ষ।
বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বুধবার সকালে বলেন, “মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে থানায় সোপর্দ করে বিমান কর্তৃপক্ষ। এরপর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।”
কেবিন ক্রু জিয়াউল বিমানের ঢাকা-জেদ্দা ফ্লাইটে কর্মরত ছিলেন। গত রোববার মধ্যরাতে বিমানের বিজি ১৩৬ ফ্লাইটটি জেদ্দা ছাড়ার আগে জিয়াউলকে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান পণ্যসহ আটক করে সৌদি কর্তৃপক্ষ।
পরে তাকে ছাড়াই ৪১৭ জন যাত্রী নিয়ে দেড় ঘণ্টা বিলম্বে বিমানটি ঢাকায় আসে। মঙ্গলবার দুপুরে জিয়াউলকে দেশে ফিরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গত বছরের জানুয়ারিতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমানের আরেক কেবিন ক্রু রুহুল আমিন শুভ জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের হাতে মুদ্রা ও স্বর্ণসহ আটক হন। পরে তাকে চাকরিচ্যুত করে বিমান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
