এনএনবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চেয়েছেন আদালত।
বিষয়টি নজরে আনার পর সোমবার (২২ মে) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহম্মদ ভূঁইয়া।
পরে তিনি জানান, আদালত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা সেটি জানতে চেয়েছিলেন। রাজশাহীর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই ঘটনায় মামলা হয়েছে, তবে আসামিকে গ্রেফতার করা হয়নি।
বিষয়টি জানানোর পর হাইকোর্ট বলেছেন, মামলা হলে এখন আসামিকে গ্রেফতার করা পুলিশের দায়িত্ব।
এর আগে গত ১৯ মে ‘সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির’ প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
